রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার প্রথম প্রহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদি ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এ হামলা চালানো হয়েছে। খবর এএফপি’র। এক টুইটার বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বলছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তরাঞ্চলীয় ইসরায়েলি আরব নগরী উম আল-ফাহমে বিপদ সংকেত বেজে উঠে। যদিও ক্ষেপণাস্ত্রটি মধ্য-আকাশে বিস্ফোরিত হয়।

আইডিএফ জানায়, ‘আজ রাতের আগে সিরিয়া থেকে চালানো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা সিরিয়া বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাডার ও বিমান বিধ্বংসী ব্যাটারিসহ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘দামেস্ক’র কাছে ইসরায়েলের হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, রাত ১ টার স্বল্প সময় আগে ইসরায়েলি বিমান হামলা শুরু হয় এবং এর পাশাপাশি রাত ১:১০ মিনিটে অধিকৃত গোলান থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র হামলাও চালানো হয়। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানায়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলা এবং ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি গুলি করে ভূপাতিত করে।’সানা জানায়, ইসরায়েলি হামলায় এক সৈন্য নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। -বাসস।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit