মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

তাঁতীদের চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগী হতে হবে : স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : তাঁতীদের দৈনন্দিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁতপণ্যের গুণগত মানের পাশাপাশি ডাইভার্স ভ্যারাইটি নিশ্চিত করতে হবে।  আজ বুধবার রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে আয়োজিত ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এসএমই ফাউন্ডেশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মো. মাসুদুর রহমান।

বক্তৃতা করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান, অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স ওফ বাংলাদেশের প্রেসিডেন্ট মানতাশা আহমেদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান প্রমূখ।  অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাজ করার পথ প্রসারিত হয়েছে।

এ উদ্যাক্তারা জাতীয় অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রাখতে পারছে। কর্মসংস্থানের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক সময়ে মেলা আয়োজনের পাশাপাশি যথাযথ প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণকে এ শিল্পের সাথে পরিচিত করতে হবে। জনগণকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করতে হবে। প্রস্তুতকৃত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা গেলে তাঁতীদের পারিবারিক পেশায় ধরে রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান। এ সময় বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ ও তাঁতীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit