শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ইরানে নতুন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, অত্যন্ত ক্ষিপ্র গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি ১৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আজ বুধবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে খাইবার শেখান নামের এ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেসহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

ইরান যখন ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপন করছে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। ইরানের সামরিক কর্মকর্তারা জানান সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রায় কৌশলী কায়দায় আঘাত হানতে পারে। আধুনিক নির্মাণশৈলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন এক-তৃতীয়াংশ কমে গেছে এবং আগের চেয়ে ছয় ভাগের এক ভাগ সময় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব।

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit