সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে হাতীবান্ধার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে জাওরানী সীমান্ত ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা জেলার হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা হতে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫শত ভারতীয় রুপী উদ্ধার করেছে।

আটক রহিম মিয়া (২৮) ভারতের কুচবিহার জেলায় শীতলকুচির থানার গিদালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে বলে জানিয়েছেন বিজিবি। এ বিষয়ে হাতীবান্ধার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম আজ বুধবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় আসলে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার সাথে জড়িত থাকার কথা নিশ্চিত করেছেন। সে ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বাকীর করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit