শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

করোনায় মৃত্যু-শনাক্ত দুই-ই কমল ২৪ ঘণ্টায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

ডেসক্ নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনাক্তের হার ১৮.৮৩ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবার ৪৩ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয় আট হাজার ৩৫৪ জন। শনাক্তের হার ছিল ২০.০৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪২ হাজার ৭৮৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৫৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit