বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

হিলিতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

মোঃ আব্দুল আজিজ (দিনাজপুর) প্রতিনিধি : দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় এক আলোচনা সভা ও দেয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দৈনিক যুগান্তর পত্রিকার হাকিমপুর প্রতিনিধি আব্দুল আজিজের সভাপতিত্বে হাকিমপুর প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, হাকিমপুর থানার ওসি খাইরুল বাশার শামীম, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, করতোয়া পত্রিকার হিলি প্রতিনিধি আলতাব হোসেন, জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, ডিবিসি চ্যানেলের হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল, দৈনিক কালের কণ্ঠ দিনাজপুর প্রতিনিধি এমদাদ হোসেন, মাসরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, যায়যায়দিন পত্রিকার হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক, ইন্ডিপেডেন্ট টেলিভিশনের হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, একুশ টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দীন বকুল, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির হিলি প্রতিনিধি তারিকুল সরকার, রাইজিং বিডির দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দীন, মানবকণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি মুসা মিয়া, এসটিভির হিলি প্রতিনিধি লুৎফর রহমান, বাংলাটিভির হিলি প্রতিনিধি কুদ্দুস আলী, দুরন্ত সংবাদ পত্রিকার হিলি প্রতিনিধি নুরুজ্জামান হোসেনসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বক্তারা বলেন, পত্রিকাটি দীর্ঘ দুই দশকের উপরে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সারা দেশে সুনাম অর্জন করেছে। বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে আরও অনেকদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit