মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আজ রাজধানীর যেসব এলাকায় ১৬ ঘণ্টা থাকবে না গ্যাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ :  রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বুধবার প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের কাজের জন্য এসময় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- 

রাজধানীর মানিকনগর, ধলপুর, গোপীবাগ, গোলাপবাগ, আরকে মিশন রোড, অভয়দাস লেন, কেএম দাস লেন, স্বামীবাগ, হাটখোলা রোড, দয়াগঞ্জ, টিকাটুলি, ওয়ারী, নবাবপুর, বলধা গার্ডেন, বনগ্রাম, উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, জসিম উদ্দীন রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit