রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে টিকটক, বললেন জাকারবার্গ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ফেসবুক ও স্ন্যাপচ্যাট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ধরন ভবিষ্যতে টিকটকের মতো হবে। এ ব্যাপারে স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিগেল বলেছেন, অ্যাপে বন্ধু তালিকায় থাকা লোকজনের স্টোরি দেখার পেছনে মানুষ খুব বেশি সময় ব্যয় করছে না। 

স্ন্যাপচ্যাটের স্পটলাইটের ভিডিওগুলোতেই বেশি সময় দিচ্ছে তারা। স্পটলাইটে যেকোনো মানুষের পোস্ট করা ভাইরাল ভিডিও থাকে, ঠিক টিকটকের মতোই।

স্পিগেল আরও বলেন, ‘মহামারি জুড়ে আমরা যে প্রবণতা লক্ষ্য করেছি, এটি তারই ধারাবাহিকতা। প্রতিদিন সক্রিয় ব্যবহারকারীদের স্টোরি পোস্ট করা ও দেখা মহামারির আগের সময়ের পর্যায়ে ফিরে আসেনি।’

কনটেন্ট সেকশনে পরিবর্তনগুলো ঠিক কেমন হবে, তা এখনো বিশদভাবে জানায়নি স্ন্যাপচ্যাট। তবে এটি টিকটকের মতো দেখতে হতে পারে, সেটা ভেবে নেওয়া যেতে যেতে পারে।

এদিকে ফেসবুকের মূল কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গও টিকটককে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘মানুষের কাছে সময় কাটানোর জন্য অনেক সুযোগ আছে। আর টিকটকের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।’

স্ন্যাপচ্যাটের ব্যবসা এখনো ভালো চললেও সম্প্রতি মেটার বাজারমূল্য কমেছে ২০০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে ২০২০ সালের আগস্টে বাজারে আসা টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ফলে ফেসবুক ও স্নাপচ্যাট টিকটককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। ভবিষ্যতে টিকটকের সঙ্গে তাল মিলিয়েই হয়তো চলতে দেখা যাবে ফেসবুক-স্ন্যাপচ্যাটকে। সূত্র : দ্য ভার্জবিজনেস ইনসাইডার

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit