সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

ইসরায়েলের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান ইউনিয়ন এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মধ্যদিয়ে ইসরায়েলের একঘরে অবস্থাও ফুটে উঠেছে। সবার কাছে আবারও এ বার্তা গেছে যে, দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে অন্যায় করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে।

রবিবার আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতভাবে ইসরেয়েলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করেছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গতকাল আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়া একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়াসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে এ সংস্থায় পর্যবেক্ষক মর্যাদা দেয়ার বিরোধিতা করে আসছে।

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit