মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ : সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি মহান মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ সোমবার রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীণ প্লাজায় ‘বাংলাদেশ – ইন্ডিয়া কালচারাল মিট, রাজশাহী  ২০২২ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা-সাহস যুগিয়েছেন।

পঞ্চম বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট নতুন করে সাংস্কৃতিক বন্ধনকে জাগিয়ে তুলবে। মন্ত্রী বলেন, এক সময় ইতিহাস বিকৃত করা হয়েছে। দুদেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে। আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনেন সভাপতিত্বে অনুষ্ঠানে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী বিভাগের সংসদ সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। প্রস্তুতিমূলক সভায় বক্তারা সম্পর্ক জোরদার করতে দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট ২০২২’ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit