বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৭ Time View

 

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওসমান বিশ্বাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেফতারকৃত ওসমান বিশ্বাস উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সাইফুর রহমান বিশ্বাসের ছেলে।

অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রী এবং ওসমান বিশ্বাস একই গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাতে ওসমান বিশ্বাস কৌশলে ঘরে ঢুকে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই মাদ্রাসাছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওসমান বিশ্বাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয় কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ বলেন, গ্রেফতারকৃত ওসমান বিশ্বাসকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit