সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ফুলবাড়ী ২৯বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১মাসে ৩ লক্ষ ৭৩ হাজার টাকার মাদক সহ বিভিন্ন পণ্য আটক করেন॥

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৯ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ১মাসে ৩ লক্ষ ৭৩ হাজার টাকার মাদক সহ বিভিন্ন পণ্য আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১লা জানুয়ারী থেকে ৩ শে জানুয়ারী ২০২২ ইং তারিখ থেকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লক্ষ ৭৩ হাজার ১৫০ টাকার মাদক সহ বিভিন্ন পন্য আটক করেন ও তৎসহ ০৯ জন চোরাকারবারীকে আটক করেন। আটককৃত পন্যের মধ্যে ভারতীয় ফেন্সিডিল ১ হাজার ১শত ৮৮ বোতল, এমকেডিল ১ হাজার ২শত ১৭ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭শত ৪পিচ, গাঁজা ৬ কেজি, বিদেশী মদ ১ শত ২ বোতল, নেশা জাতীয় ইনজেকশন ৪শত পিচ, যৌন উত্তেজক সিরাপ ৩ হাজার ১শত ৯ বোতল, ভারতীয় গরু ৫টি, দেশী ছুরি ১টি, মটর সাইকেল ৩টি মোবাইল ২টি সিম কার্ড ২টি এবং সিএনজি একটি আটক করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) যোগদানের পর থেকে সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানে অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত জিরো টালারেন্স নীতি নিশ্চিত কল্পে ফুলবাড়ী ২৯বিজিবি বদ্ধ পরিকর। বিজিবির সদস্যরা অত্যন্ত প্রতিকুল পরিবেশে জীবনের ঝুকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছেন। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লে: কর্ণেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) জানান, আমি যোগদানের পর থেকে সীমান্তে অভিযান চালিয়ে মাদক চোরাচালন বন্ধ, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা শূনের কোটায় এনেছি। বর্তমান বিজিবির সদস্যরা এবং অধিনায়ক সীমান্ত রক্ষায় শততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit