শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ভারি তুষারপাতে অস্ট্রিয়ায় ৯ পর্বতারোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে পর পর তিন দিনে তিনটি তুষারধসের ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে শতাধিক তুষারধসের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির তিরল প্রদেশের শ্মিরণ শহরে তুষারধসে একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর দ্যা টেলিগ্রামের।

একই প্রদেশের সুইজারল্যান্ডের সীমান্তবর্তী শহর স্পিসের কাছে গত শুক্রবার আরেকটি তুষারধসে ৪২ বছর বয়সি একজন অস্ট্রিয়ান পর্বত ও স্কি গাইড এবং চারজন সুইডিশ নাগরিকের মৃত্যু হয়। তাদের সবার বয়স ৪০-এর কোঠায় এবং তারা ধসে পড়া তুষারের নিচে পুরোপুরি চাপা পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।

এই দলটির আরেক সদস্য, ৪৩ বছর বয়সি একজন সুইডিশ, সাহায্য চেয়ে ফোন করতে সমর্থ হন এবং উদ্ধার পান বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার স্কি করার সময় আরেকটি তুষারধসে আরও দুজন অস্ট্রিয়ান মারা যান।

পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করার যাচ্ছে না। স্বজনরা এমন কথা জানানোর পর শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্মীরা ৬১ বছর বয়সি এক নারী ও ৬০ বছর বয়সি এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে।

এই দুজন শুক্রবার বিকালে তিরল অঞ্চলে স্কি করতে বের হয়েছিলেন। তারা ৬১২৯ ফুট উঁচু ব্রাইতেগ পবর্তচূড়ায় পৌঁছেছেন। এটাই তাদের শেষ যোগাযোগ ছিল।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা আর ফিরে না আসায় স্বজনরা রাত পৌনে ১০টার দিকে জরুরি বিভাগে ফোন করেছিলেন।

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit