সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

চাপিয়ে দেওয়া যুদ্ধে সিরিয়ার ক্ষতি ১০ হাজার কোটি ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ওপর বিদেশি মদদে চাপিয়ে দেয়া যুদ্ধে দেশটির জ্বালানি খাতে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, গত এক দশকের যুদ্ধে ওই মন্ত্রণালয়ের অন্তত ২৩৫ কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন। সারাদেশের তেল শোধনাগার ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী স্থাপনাগুলোর উপর সন্ত্রাসীদের হামলায় এসব হতভাগ্য মানুষ নিহত হন। এছাড়া, এসব স্থাপনায় সন্ত্রাসী তাণ্ডবে আরো ৬৪ কর্মী আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।সেইসঙ্গে তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ার তেল ও গ্যাস ক্ষেত্রগুলো থেকে ১১২ কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। 

উল্লেখ্য, যুদ্ধের ক্ষতি কাটিয়ে ২০২১ সালে ৩১.৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপন্ন করেছে দেশটি। এ হিসেবে দৈনিক গড়ে প্রায় ৮৬ হাজার ব্যারেল তেল উত্তেলিত হয়েছে। এর মধ্যে মাত্র ১৬ হাজার ব্যারেল তেল সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সেদেশের তেল শোধানাগারগুলোতে পাঠাতে পেরেছে। বাকি ৭০ হাজার ব্যারেল তেল দখলদার মার্কিন সেনা ও তাদের সহযোগী তাকফিরি সন্ত্রাসীরা চুরি করে বিদেশে পাচার করেছে।

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit