মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ছড়াকার আবদুল কাদির জীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

সিলেট প্রতিনিধি : জন্মদিনে শুভাকাঙ্ক্ষী, তরুণ লেখক ও সাহিত্যপ্রেমীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন ইংরেজি ম্যাগাজিন “দি আর্থ অব অটোগ্রাফ” সম্পাদক, কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রাপ্ত, ছাড়াকার আবদুল কাদির জীবন । গত৫জানুয়ারি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলরুমে ‘দি আর্থ অব অটোগ্রাফ’ এর আয়োজনে উদীয়মান তরুণ লেখকের জন্মদিনে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি, সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি, বিশিষ্ট সংগঠক অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, জসীম বুক হাউজের স্বত্বাধিকারী মো: জসীম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট ডা. মাওলানা লোকমান হেকিম, কবি কামাল আহমদ, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক শাহ আলম চৌধুরী, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক রাব্বী চৌধুরী, লাল রিক্সা এক্সপ্রেসের চেয়ারম্যান কবি জালাল জয়, কবি অনিন্দ্য মোস্তাক, ছড়াকার ছাদির হোসাইন ছাদির, প্রাবন্ধিক সৈয়দ মোস্তাফিজ সৈয়দ প্রমুখ।

আবদুল কাদির জীবন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটি’ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স (সম্মান) পাশাপাশি ইসলামি আরাবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে হাদীস বিভাগে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। উল্লেখ্য : সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ২০২২’ ও বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সামাজিক সংগঠন “সুবাস” থেকে ইংরেজি ম্যাগাজিন “দ্য আর্থ অব অটোগ্রাফ” সম্পাদনায় বিশেষ অবদানের জন্য “সুবাস পদক-২০২০’ অর্জন করেন আবদুল কাদির জীবন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit