রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সেন্টমার্টিনে আরও এক মাথাবিহীন লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৫ Time View

 

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে মাথাবিহীন অজ্ঞাত পুরুষের একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে সেন্টমার্টিন ফাঁড়িতে নিয়ে আসে। শনিবার দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাগর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে টেকনাফ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব যায়নি। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি আরও একটি মাথাবিহীন গলিত লাশ সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে উদ্ধার করা হয়েছিল। তবে পুলিশের ধারণা লাশগুলো মিয়ানমারের নাগরিক হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit