বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে কাউন্টারে ঢুকে গেল বাস! নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬০ Time View

 

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের তাড়াশে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নে মহিষলুটি নামক স্থানে  এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ের থানার ওসি লুৎফর রহমান।  নিহত আব্দুস সালাম নওগাঁ ইউনিয়নের শাকোদিঘী গ্রামের গোলাবার হোসেন ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টিকিট কাউন্টারে ঢুকে পড়ে। এতে পথচারী আব্দুস সালামসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে বগুড়া চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুস সালাম মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করে মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit