বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নতুন করে দাম নির্ধারণ হবে এলপিজির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

ডেস্ক নিউজ :  চলতি মাসে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য বাড়বে না কমবে, তা জানা যাবে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)। আগামী এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে এদিন।

বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

দেশে বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা থেকে ১ হাজার ১৭৮ টাকা করা হয়।

এদিকে প্রতিবেশী দেশ ভারত টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডারপ্রতি ৯১ দশমিক ৫০ রুপি কমানো হয়েছে। জানুয়ারি মাসে দিল্লিতে এলপিজির দাম ২ হাজার ১০১ রুপি থেকে কমিয়ে ১ হাজার ৯৯৭ রুপি করা হয়। ফেব্রুয়ারিতে তা আরও কমিয়ে ১ হাজার ৯০৭ রুপি করে দেশটি।

কিউএনবি/অনিমা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit