সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩যাত্রী নিহত। দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ওই ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় ও ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়।গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে সে পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর মধ্যপাড়া এলাকার হালিম সাহার পুত্র হাফিজুর রহমান শাহ (৪০) বাকি দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি ৷

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, প্রাইভেটকারচালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন।সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই প্রাইভেটকারে ধাক্কা দিলে এই দূঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যান।নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন জনের লাশ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত আর কিছু জানা যায় নি।

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit