শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২২ Time View
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় প্রায় দুই কিলোমিটার জুড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের কর্তৃপক্ষ।বুধবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আশুলিয়ার গুমাইল ইটখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।এসময় প্রায় ৫০০ বাসা-বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে নিম্নমানের পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয়।

এবিষয় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, আশুলিয়ার গুমাইল ইটখোলা রোড় এলাকায় অবস্থিত একটি কুচক্রি মহল আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। অভিযান চালিয়ে আমরা এইসব অবৈধ লাইন বিচ্ছিন্নসহ অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি। এতে প্রায় পাচঁশত বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন, তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নান ও সুমন দাসসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন ছিল।

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit