মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

ফের গতিতে ফিরছে রেমিটেন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেসক্ নিউজ : টানা পাঁচ মাস কমার পর আবার গতিতে ফিরছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সপ্রবাহ।  গত বছরের ডিসেম্বর থেকেই কিছুটা বেড়েছিল প্রবাসী আয়।  নতুন বছরের প্রথম মাসেও (জানুয়ারি) সেই ধারা অব্যাহত রয়েছে। সদ্যসমাপ্ত জানুয়ারি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ (১.৭০ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছে। যা (বর্তমান বিনিময় হার প্রতি ডলার ৮৬ টাকা) বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৪ হাজার ৬৫৮ কোটি ২৭ লাখ টাকা।

রেমিটেন্সপ্রবাহ বৃদ্ধির কারণ প্রসঙ্গে সংশ্লিষ্টদের ভাষ্য, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর সরকার যে ২ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছিল- সেটি এখন বাড়িয়ে আড়াই শতাংশ করেছে। এজন্যই রেমিটেন্সপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রনোদনা বৃদ্ধি রেমিটেন্সে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি চাঙা হওয়াও রেমিটেন্স বৃদ্ধির কারণ।

অবৈধ উপায়ে প্রবাসী আয় দেশে আসা ঠেকাতে ও বৈধ উপায়ে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিয়ে আসছিল সরকার। করোনা মহামারিকালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও ২০২১-এ কিছুটা কমতে থাকে। এ জন্য সরকার ২০২২ সালের ১ জানুয়ারি থেকে নগদ প্রণোদনা আরও বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করেছে। অর্থাৎ এতদিন কোনো প্রবাসী দেশে ১০০ টাকা পাঠালে, তার পরিবার বা স্বজন পেত ১০২ টাকা।  এখন পাচ্ছে ১০২ টাকা ৫০ পয়সা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্সের সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, ২০২২ সালের প্রথম মাস জানুয়ারিতে বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।  গত বছরের এই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৬ কোটি ১৯ লাখ ডলার।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ার পর থেকে উদ্বেগজনক হারে সেটি বাড়তে থাকে। ওই সময় রেমিটেন্স কমার আশঙ্কা তৈরি হলেও প্রবাসীরা দেশের অর্থনীতিতে চাপ পড়তে দেননি। টানা দেড় বছর রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তারা। পরে গত বছরের জুলাই থেকে রেমিটেন্স ক্রমাগত কমতে থাকে। তবুও গত বছরে (২০২১ সালে) ২ হাজার ২০৭ কোটি (২২.০৭ বিলিয়ন) ডলার রেমিটেন্স আসে দেশে, যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। আর মহামারি শুরুর বছরে সবচেয়ে বেশি রেমিটেন্স (এক বছরে) আসে ২১.৭৮ বিলিয়ন ডলার। তার আগের বছর (২০১৯ সালে) এসেছিল ১৮.৩৩ বিলিয়ন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit