শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

দিনাজপুরের নবাবগঞ্জে নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নারীর ক্ষমতায়নে দৃষ্টান্ত হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম। উপজেলার ৪নং শালখুরিয়া ইউনিয়নের পচাকরঞ্জী গ্রামে জন্মগ্রহণ করেন নারী নেত্রী পারুল বেগম। ছোটবেলা থেকেই জীবন যুদ্ধে জয়ী পারুল নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। ২০১৪ সালে প্রথম নির্বাচিত হন তিনি এরপর ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি।

এছাড়াও নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। দিনাজপুর ৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিকের সহায়তায় উপজেলা সদরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এছাড়াও শালখুরিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


যে বিদ্যালয়ে শিক্ষার্থী পারুল বেগম সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। গত ১ ফেব্রুয়ারী শালখুরিয়া বিদ্যালয়ের তার শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনায় পুরষ্কার তুলে দেন শিক্ষার্থী ও ভাইস চেয়ারম্যান পারুল বেগম। এসময় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যন্য সদস্য ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, ৪নং শালখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তারা মিয়া উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit