বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

সাত দিনে করোনায় ১ লাখের বেশি রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্কনিউজঃ দেশে গত সাত দিনে ১ লাখের বেশি করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। আর গত ২৫ জানুয়ারি শনাক্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছিল।

সর্বশেষ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। আর ১৩ হাজার ১৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার ১৩ হাজার ৫০১ জন নতুন রোগী শনাক্ত ও ৩১ জনের মৃত্যু হয়েছিল। রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। আর ১২ হাজার ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। আর করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

বিপুল/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit