বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ফুলবাড়ীর অপহৃতা কলেজছাত্রী নূপুর মহন্তের উদ্ধারের দাবিতে বিডিইআরএম এর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর অপহৃতা কলেজছাত্রী কিশোরী নূপুর মহন্তের উদ্ধারের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। ফুলবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিভূতোষ রায়, জেলা কমিটির সভাপতি রাজেন্দ্র নাথ রায়, ফুলবাড়ী দলিত-আদিবাসী এ্যাডভোকেসি প্লাট ফর্মের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী শাখার সদস্য সচিব ধীমান চন্দ্রসাহা, বাংলাদেশ সারি-সারনা গাঁওতা’র আহবায়ক চুন্নু টুডু, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাঁসদা, উপজেলা মহিলা অধিকার পরিষদের সভাপতি মমতা রাজবংশী, ফুলবাড়ী উপজেলা রবিদাস ফোরামের সভাপতি সন্ধ্যা রানী রবিদাস, ফুলবাড়ী উপজেলা আদিবাসী নারী ফোরামের সভাপতি সাবিনা টুডু, ফুলবাড়ী উপজেলা আদিবাসী স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডী, যুবনেতা মানিক সরকার, উজ্জ্বল কর্মকার, অপহৃতা কলেজছাত্রী কিশোরী নূপুর মহন্তের পিতা অজল মহন্ত ও মাতা মিনা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালীপাড়া গ্রামের কলেজছাত্রী কিশোরী নূপুর মহন্তের অপহরণ ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ অপহৃতা নূপুর মহন্ত উদ্ধারসহ অপহরণকারী উপজেলার চকএনায়েতপুর গ্রামের রুবেল ইসলামে (৩০) এখন গ্রেপ্তার করতে পারেনি। উপরোন্ত মামলার চারজন আসামী আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে অপহৃতার পরিবার আতঙ্ক আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। উপরোন্ত অপহরণকারী রুবেলের সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আসাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকলেও পুলিশ রহস্যজনক কারণে ওই ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে না।

তদন্ত আর উদ্ধারের নামে কালক্ষেপণ করে যাচ্ছে তদন্তকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। নূপুরকে উদ্ধারের জন্য তেমন কোন দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। এ কারণে নূপুরকে উদ্ধারে তদন্তকারি কর্মকর্তা পুরোপুলিশ ব্যর্থ হয়েছেন। এ কারণে নূপুরকে উদ্ধারে র‌্যাবকে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, নূপুর মহন্তের শিক্ষা জীবন থেকে শুরু করে জন্মনিবন্ধন সবকিছুতেই তার জন্ম তারিখ ২৪/০৪/২০০৫ ইং হলেও অহরণকারীরা ১৭ জানুয়ারি অপহরণ করে নিয়ে যাওয়ার পরদিন ১৮ জানুয়ারি তারিখে জয়পুরহাটে জন্মতারিখ ২৪/০৪/২০০৪ ইং দেখিয়ে নোটারী পাবলিকে এফিডেফিটসহ বিয়ে করার ঘটনা ঘটেছে। যা চরমভাবে আইন লঙ্ঘন করা হয়েছে।

সম্মেলনে অপহৃতা নূপুর মহন্তের পিতা অজঅ মহন্ত বলেন, ইতোমধ্যে মেয়েকে উদ্ধারের জন্য থানার তদন্তকারি কর্মকর্তা এসআই রওশন সরকার গাজীপুর ও মুন্সিগঞ্জ নিয়ে গিয়ে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় করালেও মেয়েকে উদ্ধার করতে পারেননি। তার একমাত্র মেয়ে নূপুর মহন্তকে উদ্ধারের জন্য পুলিশের রংপুর ডিআইজি মহোদয়েয় হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতোষ রায় বলেন, অপহৃতা নূপুর মহন্তকে উদ্ধারে কোন প্রকার গড়িমশি বরদাস্ত করা হবে না। দ্রুত নূপুরকে উদ্ধার করতে ব্যর্থ হলে বিষয়টি নিয়ে সমমনা সংগঠনের সমন্বয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, নূপুর মহন্তকে উদ্ধারে অভিযান চলছে। দু-চারদিনের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে। উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের চিন্তামন (মাহালীপাড়া) গ্রামের শ্রী অজল মহন্তের মেয়ে মাদিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নূপুর মহন্তকে (সাড়ে ১৬) একই ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলামের (৩০) নেতৃত্বে পাঁচজন মিলে গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১ টার দিকে কৌশলে বাড়ীর সামনে ডেকে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে অপহৃতার পিতা অজল মহন্ত ১৯ জানুয়ারি উল্লেখিত পাঁচজনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৬।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit