বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর বাসায় ফিরতে পারেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আজ সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক এক সংবাদ সম্মেলনও করা হবে হাসপাতালে। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় ম্যাডামকে বাসায় নেওয়া হবে। তার আগে মেডিক্যাল বোর্ডের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

সূত্র জানায়, খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন।

খালেদা জিয়ার চিকিৎসক জানান, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে করোনা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় তাকে ফিরোজায় রেখে চিকিৎসার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য তার বাসাতেই চিকিৎসার প্রাথমিক সব আয়োজন রাখা হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া নিজেও এখন আর হাসপাতালে থাকতে চাইছেন না। এভার কেয়ার হাসপাতালে প্রায় আড়াই মাস ধরে রয়েছেন তিনি। চিকিৎসকরাও মনে করছেন- বাসায় পারিবারিক পরিবেশে রাখতে পারলে খালেদা জিয়ার শারীরিক ও মানিসকভাবে আরও শক্ত হতে পারবেন।

উল্লেখ, গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। ২৮ নভেম্বর মেডিকেল বোর্ড জানিয়েছিল খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। বোর্ডের প্রধান অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন, তাই তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

এজন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য সরকারের অনুমতি নেওয়ার জন্য আবেদন করা হয়েছিলো। কিন্তু আইনি বাধ্য-বাধ্যকতায় দেশের বাইরে যেতে দেওয়া সম্ভব নয় বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit