সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

১১ হাজার এতিম শিশুর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন সায়েম সোবহান আনভীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্ক নিউজ :  দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর নিজের জন্মদিন উদযাপন করলেন ভিন্ন আমেজে। আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন প্রায় ১১ হাজার এতিম শিশুর সঙ্গে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৭টি এতিমখানার প্রায় ১১ হাজার এতিম শিশুকে তাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয় সুস্বাদু আহার। আগের দিন গভীর রাত থেকে চলেছে বাবুর্চিদের মাধ্যমে নিজস্ব আয়োজনে রান্না। সোমবার সকালের পর এতিমখানাগুলোতে পৌঁছে দেওয়া হয় খাবার।

দূর থেকে এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে কোমল হাতগুলো মোনাজাত তোলে। সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতার পাশাপাশি তারা আয়োজক মানুষটির সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে। ঠিকানাবিহীন এই শিশুদের প্রতি সায়েম সোবহান আনভীরের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন এতিমখানার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit