বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস”এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে “লাভ শেয়ার বিডি ইউএস” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার অসহায়, দুঃস্থ ও বৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় পৌর এলাকার সাহাপাড়া সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিএসসি’র বাস ভবনে ডোমার মহিলা ডিগ্রী কলজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ডোমার পৌরসভার সফল মেয়র বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম, লাভ শেয়ার বিডি’র স্বেচ্ছাসেবক শিক্ষক শরিফুল ইসলাম মানিক, আফছানা ইয়াছমিন আশা, মায়েদুল হক বসুনিয়া তুর্য, জাহাঙ্গীর আলম, তহিদুল সরকার, প্রভাষক আবুল কালাম আজাদ, লুলু আল মাকনুন, মোহাম্মদ আলী মোর্শেদ, অবঃ সার্জেন্ট আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম শিমুল, খালিদ মাহমুদ, আজিজুর রহমান বিপু, আব্দুল আউয়াল লাকী প্রমূখ উপস্থিত ছিলন। পরে এলাকার ২ শতাধীক অসহায় ও দুঃস্থ বৃৃদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, উত্তর অঞ্চলে তীবৃ শীতের কারণে মানুষ যখন দিশেহারা এমন সময় নীলফামারীর লাভ শেয়ার বিডি ইউএস এর এমন উদ্যোগ অবশ্যই প্রসংশনীয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডোমার পৌর এলাকার বৃদ্ধ ও অসহায় মানুষকে সহায়তা করায় লাভ শেয়ার বিডি ইউএস এর সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit