সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দিনাজপুরের নবাবগঞ্জে প্রবীণ লেখক ও সাংবাদিক এ.কিউ.এম আজিজুল হকের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জের প্রবীণ লেখক, সাংবাদিক এ.কিউ.এম আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে তিনি ঢাকায় তাঁর মেয়ের বাড়িতে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যেই ইন্তেকাল করেন এ কিউ এম আজিজুল হক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকায় লেখালেখির কাজ সহ পেশা হিসেবে বেঁছে নিয়েছিলেন শিক্ষকতা।উপজেলা সদরে সকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ে শিক্ষক হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। এরপর কিছু সময় নবাবগঞ্জ সদরে তার বাড়িতে এবং বিদেশে তার ছেলের বাড়িতে অবস্থান করতেন।

এ কিউ এম আজিজুল হক উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দাদু মেয়ের বাড়িতেই ছিলেন। অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই ইন্তেকাল করেছেন।

তার পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, তার ছেলে বিদেশ থেকে মঙ্গলবারে দেশে ফিরে এসে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা নামায শেষে রঘুনাথপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজিবী সংগঠন মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে নবাগঞ্জের সাংবাদিক অংগনের বতিঘর নিভে গেল।

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit