রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বলিভিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১১

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছেন। বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো ম্যারকাডো বলেন, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলেও জানান তিনি। এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও রয়েছে। আরও দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: শিনহুয়া

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit