মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীঘিনালার দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন। নওগাঁ সদর এমপির উদ্যোগে রাস্তার উন্নয়ন,উপকৃত ৬০ পরিবার

একাদশে ভর্তির আবেদনের ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্কনিউজঃ একাদশ শ্রেণিতে কলেজ ও মাদরাসায় ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো: মোয়াজ্জেম হোসেন বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) ফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৩০ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।

তবে পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।

এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।

কিউএনবি/বিপুল/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit