মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

ডেস্ক নিউজ :  উত্তরের জেলা দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারদিক। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার।

জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, নীলফামারীর সৈয়দপুরে ৮ দশমিক শূন্য, রংপুরে ৯ দশমিক ২, ডিমলায় ৮ দশমিক ৯, নওগাঁয় ৮ দশমিক শূন্য ও রাজশাহীতে ৮ দশমিক ৯ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত (সকাল ৬টা) পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচন্ড শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী ২-১ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বাঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শুক্রবার রাজশাহী ৮ দশমিক ৫, রংপুরে ৮, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, সিলেটে ১৪, রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit