বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

ডেস্কনিউজঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে টাকা আত্মসাৎ করার ঘটনায় মূল হোতাসহ প্রতারক চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজধানীর ভাটারার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে গতকাল বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন- মো. জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভুইয়া (৩৫), আনিসুর রহমান সোহান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো. আসলাম (৫৩), আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসনে (৪৪), মো. আনোয়ার হোসেন ভুঁইয়া (৫৬), মো.নজরুল ইসলাম (৫০)। এদের মধ্যে জাকির হোসেন ডাচ বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখায় এসএমই সেলস টিম ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

মো. আসাদুজ্জামান বলেন, জাকির এ পদে কর্মরত থাকা অবস্থায় গোপনে ব্যাংকের সার্ভার থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এই টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার উদ্দেশ্যে পরিকল্পনা করেন। পরে স্বাক্ষর জাল করার জন্য ইয়াসিন আলীকে তথ্য দেন। পরে মাহবুব ইশতিয়াকের এনআই করপোরেশন বিডি লিমিটেড নামে এবি ব্যাংকের মতিঝিল শাখার একটি অ্যাকাউন্ট ব্যবহার করেন। বাকিরা জাকিরের পরামর্শ মোতাবেক কাজ করে।

গত ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে প্রতারক চক্রটি ইএফটির মাধ্যমে ওয়ালটন গ্রুপ পরিচালক এস এস আশরাফুল আলমের ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্ট থেকে এক কোটি ৩০ লাখ টাকা, পরিচালক এম মঞ্জুরুল আলমের অ্যাকাউন্ট থেকে ছয় কোটি ৫০ লাখ টাকা ডাচ বাংলা ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে এনআই করপোরেশন বিডি লিমিটেড নামে পরিচালিত এবি ব্যাংকের মতিঝিল শাখার একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য উভয় পাশে স্বাক্ষরিত দুটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ফরম দেন। তখন ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে বিষয়টি ওয়ালটন কর্তৃপক্ষকে জানান। পরে ওয়ালটন আইন বিভাগে কর্মরত ফাস্ট সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর সাফায়েত তারিকের সঙ্গে কথা বলতে তারা নিশ্চিত হন, প্রতারণার কথা।

পরে ভাটারা থানাকে বিষয়টি অবহিত করলে সহকারী পুলিশ কমিশনার মো, তয়াসির জাহান বাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হকের নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কিউএনবি/বিপুল/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ || সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit