সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ঝালকাঠি রাজাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত,আহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৫১ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ট্রাকের চাপায় রাব্বি হোসেন (১৫) নামে এক মোটর সাইকেল আরোহি স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। ট্রাক ও চালক মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে উপজেলা স্বাস্থ্য কমম্প্রেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সা চালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। স্কুল ছাত্র রাব্বি সকালে বন্ধুদের সাথে মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলো।

রাজাপুর থানার (ওসি) তদন্ত গোলাম মোস্তফা জানান, খুলনাগামী ট্রাকটি (যশোর-ড-১১০০৫৪) মোটরসাইকেলটিকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটর সাইকেলটি ট্রাকের নিচে ডুকে দুমড়েমুচরে যায় এবং মোটর সাইকেলের ৪ আরোহি মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে রাব্বিকে মৃত ঘোষণা করেন আবাসিক চিকিৎসক। অপর আহত ইমরান ও রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ইমরান উপজেলার মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে এবং রাজিব ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে ও রনি কীর্ত্তিপাশা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ট্রাক ও ট্রাক চালক মেহেদি হাসানকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।#

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit