শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শীতে জুবুথুবু দিনাজপুরের খেটে খাওয়া মানুষ গুলো 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View
আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে  তীব্র শীতে নিম্নআয়ের মানুষের বেড়েছে  দুর্গতি।কাজ না পেয়ে সংকটে খেটে খাওয়া সাধারণ মানুষ।দিনাজপুরে আজ শুক্রবার  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । উত্তরের হিমেল বাতাস ও পশ্চিমা বায়ু বয়ে যাওয়ায়  তাপমাত্রা কমেছে।  শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।দিনাজপুরে দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করা।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের  ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন  জানান আজ ২৮ জানুয়ারি ২০২২ দিনাজপুরে  সন্ধ্যায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ; বাতাসের  গতিবেগ ঘন্টায় ৪-৫ কি:মি: তবে বেলা বৃদ্ধির সাথে সাথে এটি উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পযর্ন্ত কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস । তবে রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের আরো বেশ কিছু স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে।দিনমজুর দুলাল জানান, প্রচণ্ড শীতে কাজ করতে পারছিনা। আমরা গরীব মানুষ কাজ না পাইলে খামু কি। কাজ না থাকায়  আয়- রোজগার কম, পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করতে হচ্ছে।অপরদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit