শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ঢাকায় আসতে পারেন এরদোয়ান, অস্ত্র ক্রয়ে চুক্তির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি বছর ঢাকা সফরে আসতে পারেন। তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরই তার ঢাকা সফরের কথা ছিল। তবে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি ঢাকায় আসতে পারেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত। আমরা আশা করছি চলতি বছরেই তিনি ঢাকা সফর করবেন।

এর আগে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছিলেন, চলতি বছর তুর্কি প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যও বাড়ছে। এছাড়া তুরস্ক বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের ঢাকা সফরকালে এ বিষয়ে সমঝোতা হতে পারে।

সূত্র: বাংলানিউজ

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit