সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মুক্তিযুদ্ধের চেতনাই পারে শোষণহীন সমাজ গড়তে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

ডেস্ক নিউজ : বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব। এজন্য ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি এ ধরণের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে বৈষম্যমুক্ত একটি শোষণহীন সমাজ গড়ার কাজে দেশের যুব সমাজকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জরিনা শিকদার উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ আলম খান। বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাহহার, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহম্মেদ, সাংবাদিক সাকিলা পারভীন এবং উন্নয়কর্মী করিমুন্নেছা আকন্দ, মাহমুদা আকন্দ ও সামসুন্নাহার শিমু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আবারো মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি সামনে এসেছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। তাদেরকে নারীর ক্ষমতায়নে বৈষম্যমুক্ত সমাজ গঠনের কাজে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের বিতর্ক প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই পারে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে’ শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং শ্রেষ্ঠ বক্তাদের মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কচিকণ্ঠ উচ্চ বিদ্যালয় এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit