মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

রাশিয়া-ইউক্রেনের উত্তেজনার মধ্যে নতুন সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View


আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ আলোচনার পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এলিসি প্রাসাদে এ আলোচনা অনুষ্ঠিত হয়। খবর সিএনএনের। যুদ্ধবিরতির বিষয়ে চারমুখী কথোপকথনের পর এ ঘোষণাটি আসে। এলিসি প্রাসাদের ওই বৈঠকে ছিল ইউক্রেন, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিরা। ২০১৪ সাল থেকে ‘নরমান্ডি গ্রুপ’ নামে পরিচিত এ চারটি দেশ ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর ব্যাপারে কাজ করে যাচ্ছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের এক কূটনীতিক। তিনি একে ‘ভালো সংকেত’ হিসেবে বর্ণনা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের হুমকি নিয়ে নয়, ২০১৪ সাল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলা বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ের মতো সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে প্যারিসে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

ম্যাক্রোর এই সহযোগী আরও বলেন, কঠিন আলোচনায় শেষ পর্যন্ত ইতিবাচক কিছু এসেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা ভালো একটি সংকেত পেয়েছি। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের বাহিনীর চলমান সংঘাতের বিষয়ে ২০১৯ সালের পর এই প্রথম একটি যৌথ বিবৃতিতে সই করতে রাজি হলো রাশিয়া ও ইউক্রেন। ফ্রান্স ও জার্মানিও এই যৌথ বিবৃতির অংশ হচ্ছে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। তার পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াই চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit