বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

দিনাজপুরে ৬টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২৮ লক্ষ টাকা জরিমানা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নে ৬টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন দিনাজপুর-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ৬টি অবৈধ ইটভাটায় মোট জরিপানা করেন ২৮ লক্ষ টাকা । যেসব অবৈধ ইটভাটায় অভিযান চালান তারা হলেন মেসার্স দুই ভাই ব্রিক্স-কে ৩ লক্ষ টাকা অর্থদন্ড এবং মেসার্স সমতা বিক্স, মেসার্স ভাই ভাই ব্রিক্স, মেসার্স সততা ব্রিক্স, মেসার্স আদর্শ ব্রিক্স, মেসার্স বসুন্ধরা ব্রিক্স প্রতিটিকে ৫ লক্ষ টাকা করে মোট ২৮ লক্ষ টাকা অর্থদন্ড ধার্য ও আদায় করা হয়।

এ সময় চলমান পাঁচটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়।  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ইটভাটার চলমান কার্যক্রম সম্পূর্নরুপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহাম্মেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি ও জুনিয়র কেমিস্ট মো: রফিকুল ইসলাম, পার্বতীপুর থানা ফায়ার সার্ভিস এবং জেলা পুলিশ, দিনাজপুর সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit