সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

ডেস্কনিউজঃ বগুড়ার শেরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় হানিফ এন্টারপ্রাইজ বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। দুর্ঘটনায় আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনায় হতাহতরা সবাই ছিলেন সিএনজির যাত্রী।

এই দুর্ঘটনা পর নিহত ও আহতদের উদ্ধারে এগিয়ে আসেন উপজেলা ফায়ার সার্ভিসের দল। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম বলেন, হানিফ এন্টারপ্রাইজ বাসটি বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এই সময় সিরাজগঞ্জমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনার পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করা লাশ হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কাছে গ্রহণ করে। দুর্ঘটনার পর এই বাসটি হাইওয়ে পুলিশ আটক করে তাদের হেফাজতে নেয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, এই দুর্ঘটনার পর এই বাসটির চালক গাড়ি থেকে দ্রুত নেমে চলে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit