সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্কনিউজঃ মাঘ মাসের এই তীব্র শীতের বিকেলে রাজধানীতে নামল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখে বোঝার উপায় নেই এটা বর্ষাকাল। ঠিক যেন আষাঢ় মাসের মতো আকাশ ভেঙে বৃষ্টি নামল। এই বৃষ্টিতে শীতের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছে।তবে রাতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে।

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। বিকেল ৪টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও তা বর্ষার মতন রূপ নেয়।

আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার বিকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে। আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েক দিন বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জাযগায় হালকা বৃষ্টি অথবা গুঁডিগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, কুতুবদিয়া, বগুড়া ও যশোরে সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে ।

কিউএনবি/বিপুল/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | | বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit