বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ফুলবাড়ীর কলেজ ছাত্রী নূপুর অপহৃত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View
আসাদুজ্জামান আসাদ,দিনাজপুর প্রতিনিধি : অপহরণের এক সপ্তাহ পার হয়ে গেলেও উদ্ধার হয়নি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন (মাহালীপাড়া) গ্রামের অজল মহন্তের মেয়ে এবং মাদিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নূপুর মহন্ত(১৬)।
 ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়,  বেতদীঘি ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩০), মৃত তফিল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫২), সাইফুল ইসলামের ছেলে জুয়েল (২৭), আল আমিন (২২) ও সাইফুল ইসলামের স্ত্রী রাহিলা বেগম (৪৫) গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে কৌশলে নূপুরকে বাড়ীর সামনে ডেকে নিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাদিলাহাটের দিকে নিয়ে যাওয়ার সময় নূপুর চিৎকার দিলে স্থানীয়রা চেষ্টা করেও মাইক্রোবাসকে আটকাতে পারেননি।নূপুরকে অপহরণের অভিযোগে গত ১৯ জানুয়ারি ফুলবাড়ী থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নূপুরের বাবা অজল মহন্ত।

ইতোমধ্যে মামলার আসামি সাইফুল ইসলাম ও তার স্ত্রী রাহিলা বেগম আদালত থেকে জামিনে এসে নানাভাবে হুমকি ও ভয়ভীতিসহ মামলা তুলে নিতে নূপুরের পরিবারকে চাপ দিচ্ছে। নূপুরের বাবার অভিযোগ, রুবেল ইসলামের নেতৃত্বে আসামিরা তার নাবালিকা মেয়ে নূপুর মহন্তকে অপহরণ করে লুকিয়ে রেখেছে।’
অপরদিকে পুলিশ বলছে, ইতোমধ্যে ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও নূপুরকে তারা উদ্ধার করতে পারেনি। 

 সচেতন মহল মনে করে, পুলিশ ভাইয়েরা চাইলে এই মেয়েটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব।যেহেতু ৭ দিনেও মেয়েটির কোন হদিশ পাওয়া যাচ্ছেনা,সেহেতু প্রশাসনের সদিচ্ছা বা আন্তরিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।অবিলম্বে নূপুর মহন্তকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া সহ আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 
  এলাকাবাসী প্রশাসনের সদিচ্ছার প্রতিফলন দেখতে চায়।

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit