রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ঢাকার বিপক্ষে বরিশালের সংগ্রহ ৮ উইকেটে ১২৯ রান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের পঞ্চম ম্যাচে মাহমুদুল্লাহ-তামিমের মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। 

প্রথম দুই ম্যাচ হারের স্বাদ নিয়ে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দেখেশুনের ফরচুন বরিশালের ইনিংস শুরু করেন দুই ওপেনার সৈকত আলি ও নাজমুল হোসেন শান্ত। প্রথম ৩ ওভারে ১৬ রান উঠে। ১টি করে চার ও ছক্কা মারেন  ইনিংসের প্রথম বলেই জীবন পাওয়া সৈকত। 

চতুর্থ ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মারেন শান্ত। তবে পরের ডেলিভারিকে ৫ রান করা  শান্তকে বিদায় করেন স্পিনার শুভাগত হোম। পঞ্চম ওভারে সৈকতকে ১৫ রানে বিদায় করেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। পরের ওভারে তৌহিদ হৃদয়কে খালি হাতে ফেরান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এতে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। 

সেখান থেকে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইল। ধীরে ধীরে জুটি বড় করছিলেন তারা। জুটিতে ৩৭ রান তোলার পর ১২তম ওভারে সাকিবকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন পেসার রুবেল হোসেন। ১৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করেন সাকিব। 

রুবেলের কাছ থেকে ব্রেক-থ্রু পেয়ে পরের ওভারে আক্রমনে এসে দলকে উইকেট উপহার দেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। করোনা থেকে সুস্থ হয়ে দলে ফেরা উইকেটরক্ষক নুরুল হাসানন সোহানকে  ১ রানে বিদায় দেন মাহমুদুল্লাহ। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দেন নুরুল। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন গেইল। ৩টি চার ও ১টি ছক্কাও মেরেছিলেন তিনি। মাহমুদুল্লাহর বলে ১৫তম ওভারের শেষ বলে গেইলের ক্যাচ ফেলেন মুরাদ। সেটি পরে ছক্কা হয়।

১৬তম ওভারে শ্রীলংকার ইসুরু উদানার বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৬ রান করেন গেইল। ওই ​ওভারে বরিশালের আরেক হার্ড-হিটার জিয়াউর রহমানও ১ রানে ফিরেন। এতে ৯৬ রানে সপ্তম উইকেট হারায় বরিশাল। এ অবস্থায় ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৩৩ রান তুলে বরিশালকে সম্মানজনক স্কোর এনে দেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তার ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান পায় বরিশাল। ঢাকার রাসেল-উদানা ২টি করে, রুবেল-শুভাগত-মুরাদ ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর 
রচুন বরিশাল : ১২৯/৮, ২০ ওভার (গেইল ৩৬, ব্রাভো ৩৩*, রাসেল ২/২৭)।

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit