শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

হিলির রাস্তা বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি :দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্ট জিরোপয়েন্ট থেকে হাকিমপুর মহিলা কলেজ এবং বিরামপুর রেলগেট পর্যন্ত রাস্তাটি দ্রুত বাস্তবায়ন করার দাবিতে হিলি হাকিমপুর নাগরিক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) সকাল ১১ টায় হাকিমপুর প্রেস ক্লাবে নাগরিক কমিটির পক্ষে আহবায়ক শামছুল হুদা খান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। এখান থেকে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে থাকেন। কিন্তু রাস্তাগুলোর বেহাল অবস্থা। বন্দরের রাস্তাগুলো দিয়ে আমদানি-রপ্তানির পণ্যবাহী হেভীওয়েট ট্রাক চলাচলের কারনে শহরের প্রধান প্রধান রস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জরুরী সেবার কাজে নিয়োজিত যানবাহন চলাচলের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। হিলি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও ব্যাপক পরিচিত হওয়ার সত্বেও সংশ্লিস্ট কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানের কোন গুরুত্ব নেই।

যদিও বার বার বলা হচ্ছে নতুন রাস্তার জন্য টেন্ডার হয়েছে তবে কেন এতা দিনে কাজ শুরু হচ্ছেনা। জন দূর্ভোগ লাঘবে এবং হিলিবাসীর স্বার্থে অবিলম্বে হিলি স্থলবন্দরের জনগুরুত্বপূর্ণ সকল রাস্তার কাজ ১৫ দিনের মধ্যে শুরু করার জন্য নাগরিক কমিটির পক্ষ থেকে জোর দাবী জানানো হয়। যদি ১৫ দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না করা হয় তবে আরো জোর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেন নাগরিক কমিটির সদস্যরা।

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit