রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার দ. আফ্রিকার মালান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র ২০২১ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। নারী ক্রিকেটের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।

রোববার গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মালানের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৯ সালে টি-টোয়েন্টির পর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় মালানের। ২০২১ সালে ১৭টি আন্তর্জাতিক ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিসহ ৭১৫ রান করেন মালান। 

দেশের হয়ে ৮ ওয়ানডের ৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৫০৯ রান করেন ২৫ বছর বয়সী মালান। বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ব্যাটিং গড়- ৮৪ দশমিক ৮৩। 

গত জুলাইয়ে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬৯ বলে অপরাজিত ১৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেন মালান। এরপর সেপ্টেম্বরে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১৩৫ বলে ১২১ রানের ইনিংস খেলেন এই উদীয়মান তরুণ।

তবে টি-টোয়েন্টিতে খুব বেশি জ্বলে উঠতে পারেননি মালান। ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২০৬ রান করেন তিনি। এর মধ্যে ১টি হাফ-সেঞ্চুরি ছিলো। টি-টোয়েন্টি নিজেকে মেলে ধরতে না পারলেও, ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

এছাড়া, নারী ক্রিকেটের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা। ২০২১ সালে ১৬ ম্যাচ খেলে প্রায় ২৪ গড়ে ২৪ উইকেট শিকার ও ব্যাট হাতে ১৬৫ রান করেন তিনি।

কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit