রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সেঞ্চুরি করে কিংবদন্তির পাশে ডি কক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

স্পোর্টস ডেস্ক : আরও একটি সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক।  দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক ক্যারিয়ারের ১২৭তম ওয়ানডেতে তুলে নিয়েছেন ১৭তম সেঞ্চুরি। রোববার নিউল্যান্ডসের কেপটাউনে ভারতকে হোয়াইটওয়াশ করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার ডি কক। এদিন ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

৮ রানে ফেরেন জানেমান মালান। দলীয় ৩৪ রানে ফেরেন অধিনায়ক টিম্বা বাভুমা। ডি ককের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে দলীয় ৭০ রানে ফেরেন এইডেন মার্কওরাম। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে শুরু থেকেই উইকেটের এক পাশ আগলে রাখেন ডি কক। দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া এই তারকা ব্যাটসম্যান ১০৮ বলে ৯টি চার ও দুই ছক্কায় শত রানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।  

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে কিংবদন্তি জ্যাক ক্যালিসকে স্পর্শ করেন ডি কক। ৩২৩টি ওয়ানডেতে অংশ নিয়ে ১৭টি সেঞ্চুরি করে অবসরে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জ্যাক ক্যালিস। ওয়ানডেতে সেঞ্চুরি হিসেবে প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে ডি ককের ওপরে আছেন হার্সেল গিবস (২১), এবি ডি ভিলিয়ার্স (২৫) ও হাশিম আমলা (২৭)। ইনিংস ওপেন করতে নেমে ৩৫.৪ ওভারে দলীয় ২১৪ রানে ২৩০ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১২৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ডি কক।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit