শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফুলবাড়ীতে ৮জন করোনায় আক্রান্ত ” স্বাস্থ্য বিধি মানতে কঠোর অবস্থায় উপজেলা প্রশাসন”

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View
আসাদুজ্জামান আসাদ ,দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘদিন পর আবারো শুরু হয়েছে করোনা। একদিনে চারজনসহ এক সপ্তাহের ব্যবধানে মোট আটজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তকারীরা অধিকাংশ করোনা প্রতিষেধক টিকা গ্রহনকারী।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, শনিবার সকালে ছয় জন ব্যক্তির কনোরা পরিক্ষা করে চারজনকে শনাক্ত করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান  নিশ্চিত করে জানান, এই উপজেলায় দীর্ঘদিন করোনা পজেটিভ রোগী শূন্য থাকলেও, গত ১৫ জানুয়ারী থেকে করোনার ধরা পড়তে শুরু করে। তিনি বলেন, বর্তমানে এই উপজেলায় মোট আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়, আক্রান্ত হওয়া অনেকে করোনা প্রতিশেধক দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিও রয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।করোনা প্রতিষেধক টিকা গ্রহনের জন্য টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড় দেখা গেলেও, করোনা পরিক্ষা ও স্বাস্থ্য বিধি মেনে চলাচলে চরম অনিহা দেখা গেছে। গ্রাম থেকে শহর প্রর্যন্ত সকলে চলাচল করছে স্বাস্থ্য বিধি উপক্ষো করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানান,  উপজেলার এক লাখ ১০ হাজার মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৬০ ভাগ। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭৭ হাজার ২৩৪জনকে, যা মোট জনসংখ্যার প্রায় ৪২ভাগ, এছাড়া তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নেয়ার জন্য টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড় জমেছে। তিনি বলেন করোনা প্রতিশেধক টিকা নিতে জনগণ যত আগ্রহী কিন্তু স্বাস্থ বিধি মানতে ততটায় অনিহা, এই কারনে সংক্রমণের বৃদ্ধি বাড়ছে।

উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন জানান, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বার বার সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারনা করা হয়েছে এবং হচ্ছে। তিনি আরোও বলেন স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে স্বাস্থ্য বিধি মানতে কঠোর অবস্থায় উপজেলা প্রশাসন।

কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit