শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

জয়পুরহাটে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ , চালক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ Time View

 

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক পিকআপ ভ্যানচালকের মৃত্যু হয়েছে।এঘটনায় পিক আপ ভ্যানে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ ঘটনা ঘটে ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত পিকআপ চালক মাসুদ রানা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিমউদ্দিনের ছেলে। আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জন গোমস্তাপুর উপজেলার দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে।

নিহত পিকআপভ্যান চালক মাসুদ রানা মাছ ব্যবসায়ীকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে চাপাইনবাবগঞ্জে ফিরছিলেন। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত মনোরঞ্জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit