রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  ভারতের প্রাক্তন ফুটবলার তথা প্রবাদপ্রতীম বাঙালি কোচ সুভাষ ভৌমিক আর নেই। জীবনযুদ্ধের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। এই ফুটবল কিংবদন্তি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার ভোররাতে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ ও আশিয়ান কাপ জেতানো কোচ।  

গত কয়েক মাস ধরে শারীরিক অবস্থা ভাল ছিল না তার। কয়েক দিন সেটা সঙ্কটজনক অবস্থায় চলে যায়। শুক্রবার তাঁর ভাল চিকিৎসার জন্য উদ্যোগী হয়েছিল কলকাতার তিন প্রধান, আইএফএ। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসও। কিন্তু কাউকে কিছু করার সুযোগটাই দিলেন না তিনি। প্রায় সাড়ে তিন মাস ধরে তাঁকে প্রায় নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। তার মধ্যে তিন বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। 

প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে গুরু মেনে কোচ হিসেবে পথ চলা শুরু করেছিলেন সুভাষ। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে সুভাষের সেরা সাফল্য ২০০৩ সালে আশিয়ান ট্রফি। সুভাষ ভৌমিকের এই আকম্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল।
সূত্র: জি২৪

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit