শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ফেল থেকে জিপিএ-৫ পেল তিন শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ Time View

 

ডেস্ক নিউজ : এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৫ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। আগে ফেল করলেও খাতা পুনঃনিরীক্ষণে বোর্ডের তিনজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। 

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডের ৯ হাজার ৪৪৩টি বিষয় ভিত্তিক খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়ে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৯০৯ জন।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit