শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের অষ্টমতম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের অষ্টমতম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল দিনাজপুর জেলার আহ্বায়ক আলহাজ্ব ইসমাইল খান জগলু, জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব বিশিষ্ট্য সমাজ সেবক নূর আলম নুরুল্লাহ্, ছাত্রদলের পৌর বিএনপি সহ-সাধারণ সম্পাদক মোঃ মরতুজা হক অস্টিন, পৌর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম জুয়েল, পৌর কাউন্সিলর মাসুদ রানা, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইদুল মাস্টার সহ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা কমিটি ও পৌর কমিটি গঠনের অনুমোদন কপি কমিটির হাতে তুলে দেন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit